সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

বাঁশখালীতে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও পথসভা

বাঁশখালী সংলাপ::: দেশ ও গণমানুষের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বাঁশখালীতে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বাঁশখালী পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে উপজেলার প্রধান সড়কে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল মিয়ার বাজার শহীদ ইউছুপ চত্বরে এসে একত্রিত হয়ে জনসমুদ্রে রূপ নেয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে মিছিলটি পূর্ণাঙ্গ রূপ নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বাঁশখালী থানা সংলগ্ন জিএস প্লাজার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট লায়ন নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।

এসময় আরও বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, সাবেক সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আলম আস্করি, সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন, বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, সদস্য সচিব শহিদুল কাইছার বাদশা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট মোকাবেলায় তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারা দেশের সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও গণমানুষের উন্নয়নের স্বার্থে সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ