সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

বাঁশখালীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম মুহাম্মদ জায়ান ওরফে জায়েদ চৌধুরী (৭)। সে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার বাসিন্দা সৌদিয়া প্রবাসী রুহুল কুদ্দুস চৌধুরীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জায়ান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় শিশুটির বাবা রুহুল কুদ্দুস চৌধুরী বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর মামা মো. আশিক চৌধুরী।

পরিবার সূত্রে আরও জানা যায়, নিহত জায়ান মানসিক ও বাক প্রতিবন্ধী ছিল এবং সে কথা বলতে পারত না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ