সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

শীলকূপ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীতবস্ত্র বিতরণ


বাঁশখালী সংলাপ::: বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মধ্যম মনকিচর মহল্লাপাড়ায় শীলকূপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) মধ্যম মনকিচর মহল্লাপাড়া দোকান প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শীলকূপ ও শিলপাড়ার পশ্চিমাংশের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে দুই শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি মহল্লাপাড়াবাসীদের সকল মরহুম ও মরহুমাদের ইসালে সওয়াব, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তরুণ উদ্যোক্তা সমন্বয় সমিতির সভাপতি মো. আরিফুর রহমান, সাবের আহমদ, মোহাম্মদ ফোরকান, ফজল কাদের আব্দুল আজিজ, মো. তানভীর, মোহাম্মদ মারোয়ান, আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ