![]() |
| সরকারি লগু |
সংলাপ ডেস্ক::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সরকারি সব ধরনের যোগাযোগে একটি বিশেষ লোগো ব্যবহার বাধ্যতামূলক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা সংবলিত একটি চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সরকারি চিঠিপত্রের ডান পাশে নির্ধারিত এই লোগোটি ব্যবহার করতে হবে।
এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানে বিশেষ লোগো সংবলিত ব্যানার প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
নির্বাচনকে ঘিরে পরিবেশ তৈরি ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মাঠ প্রশাসনের সব স্তরে এবং কেন্দ্রীয় সচিবালয়ের পত্রালাপে এই লোগো বাধ্যতামূলকভাবে প্রদর্শিত হবে। সরকার গণভোট ও নির্বাচনকে সামনে রেখে যে সার্বিক প্রস্তুতি নিচ্ছে, এই পদক্ষেপ তারই একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

0 মন্তব্যসমূহ