বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে নির্বাচনী মাঠকে অবশ্যই ভীতি ও শঙ্কামুক্ত করতে হবে। এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় জনগণের আস্থা ফিরে আসবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সভাপতিত্বে এবং মোহাম্মদ আবু নাছের, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা ও মাওলানা আরেফ ই জামির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েল, ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুর রহিম এবং বাঁশখালী উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইসমাইল।
বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না থাকলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। তাই ভোটের আগে ও ভোটের দিনে সব ধরনের সন্ত্রাস, অনিয়ম ও প্রশাসনিক পক্ষপাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

0 মন্তব্যসমূহ