সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে নিহত এক যাত্রী

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিকশা উল্টে মো. আলী হোসেন (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার বাঁশখালী প্রধান সড়কের চাঁদপুর পুরাতনঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকার বাসিন্দা এবং আমির হামজার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা অতিরিক্ত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী আলী হোসেন মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় আশপাশে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় অন্য কোনো যাত্রী আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রামদাশহাট পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা তপন কুমার বাগচি বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং সুরতহাল সম্পন্ন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।'

এ ঘটনায় পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ