সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

বাঁশখালীতে গণভোট বিষয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালী সংলাপ::: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ১২ ফেব্রুয়ারি'২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য গণভোট সম্পর্কে মা ও অভিভাবকদের অবহিত করতে চট্টগ্রামের বাঁশখালীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় বাঁশখালী উপজেলার মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা ও অভিভাবক সমাবেশ/অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন।

মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ হোছাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আসন্ন গণভোটের গুরুত্ব, জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের ভূমিকা এবং সচেতন অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দসহ বিপুলসংখ্যক মা ও অভিভাবক উপস্থিত ছিলেন। সভায় গণভোট বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং অভিভাবকদের প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, বাঁশখালী, চট্টগ্রাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ