সংলাপ প্রতিনিধি::: বাঁশখালী সমিতি–চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ছনুয়া ইউনিয়নের ছেলবন ও খুদুকখালী এলাকায় অবস্থিত উপকূলীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতি–চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপকূলীয় পাবলিক লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীম, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

0 মন্তব্যসমূহ